গফরগাঁওয়ে ২জন সাংবাদিকের নামে মামলা দায়েরের ঘটনায় ময়মনসিংহ উপজেলা প্রেসক্লাব ফোরামের নিন্দা অবিলম্বে মামলার এজহার থেকে সাংবাদিকের নাম বাদ দেওয়ার দাবী। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কর্মরত দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আতাউর রহমান মিন্টু ও দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক মোঃ তফাজ্জল হোসেনের নামে ময়মনসিংহ জিআরপি থানার এস আই শফিকুল ইসলাম কর্তৃক দায়েরকৃত মামলায় উক্ত ২জন সিনিয়র সাংবাদিকের নাম দেওয়ার ঘটনায় ময়মনসিংহ উপজেলা প্রেসক্লাব ফোরামের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পুলিশ কর্তৃক সংবাদপত্র হকারকে মারধর করার ঘটনার প্রেক্ষিতে সৃষ্ট ঘটনায় পুলিশের মামলায় সাংবাদিকের নাম দেওয়ায় সারা জেলার সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। উক্ত ঘটনার প্রতিবাদে আগামী সোমবার ময়মনসিংহের প্রতিটি উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নিজ নিজ উপজেলা এলাকায় প্রতিবাদ সভা/ মানবন্ধন করে মাননীয় স্বরাষ্টমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করার জন্য উপজেলা প্রেসক্লাব ফোরামের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ এনামুল হক বাবুল ও সাধারণ সম্পাদক মোঃ খোশেদুল আলম মজিব অনুরোধ জানিয়েছেন। প্রতিটা উপজেলার যুগান্তর ও ইত্তেফাক প্রতিনিধিরা স্থানীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে বিষয়টি সমন্বয় করবেন।


মন্তব্যসমূহ