নান্দাইলে সড়ক দূর্ঘটনায় হাসপাতালে ৩জনের মৃত্যু মোট মৃতের সংখ্যা-৪! আহত ১ ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিশোরগঞ্জ নেত্রকোনা সড়কের নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়নের ফুলবাড়িয়া নামক স্থানে বৃহস্পতিবার ( ৩১ মে) দুপুর ২টার দিকেএকটি যাত্রীবাহী অটোবাইকের সাথে পিকাপভ্যানে মূখামূখি সংঘর্ষ ঘটলে ঘটনা স্থলেই এক জন নিহত ও ৪জন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক পথচারীরা আহতদের কিশোরগঞ্জ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর আহত ৩ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউপির ফুলবাড়িয়া গ্রামের কালু মিয়ার পুত্র সবুজ মিয়া( ৩০) আলীনেওয়জের পুত্র আনজু মিয়া ( ২২) নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী বাড়ইগ্রাম গ্রামের আঃ হেলিমের কন্যা রোজিনা আক্তার( ১৫) ও বাহির বানাইল গ্রামের আঃ কাদিরের স্ত্রী দিলরুবা( ৪০) ।আহত অপরজনের নাম নরুল ইসলাম সে ফুলবাড়িয়া গ্রামের মৃত আবুতাহেরের পুত্র বলে জনা যায়।


মন্তব্যসমূহ