আজ ৬ই মার্চ ২০১৮ মোহাম্মদ আব্দুল জলিল ভাই এর মৃত্যুবার্ষিকী। (জন্ম: ২১ জানুয়ারি, ১৯৩৯ - মৃত্যু: ৬ মার্চ, ২০১৩ তিনি ছিলেন একজন রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী। বাংলাদেশ সরকারের প্রাক্তন বাণিজ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক। এছাড়াও ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি নওগাঁ-৫ আসন থেকে বিজয়ী হন। ১৯৯৬ - ২০০১ আওয়ামী লীগ শাসনামলে তিনি কয়েক বছর সরকারের বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।


মন্তব্যসমূহ